এই ছবিটি National Geographic–এর ইতিহাসে অন্যতম শক্তিশালী ইমেজ হিসেবে বিবেচিত হয়

এই ছবিটি National Geographic–এর ইতিহাসে অন্যতম শক্তিশালী ইমেজ হিসেবে বিবেচিত হয়

উপরের ছবিতে ড. রেলিগা আইকনিক ছবি হাতে।

 

ড. রেলিগার অপারেশন থিয়েটারের এই ছবিটি বিশ্বজুড়ে আইকনিক হয়ে গেছে।

 

 

ছবিটি তুলেছিলেন James Stanfield, এবং এটি প্রকাশিত হয় National Geographic–এ। ছবিটি ১৯৮৭ সালে পোল্যান্ডে ড. Zbigniew Religa–এর করা একটি দীর্ঘ হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশনের পরবর্তী মুহূর্তকে ক্যামেরায় ধারন করেছিলেন আলোকচিত্রী।

 

অপারেশন থিয়েটারে অচেতন থাকা সেই রোগী ছবি হাতে।

 

এই ছবিতে দেখা যায়—

অপারেশন থিয়েটারে, ড. রেলিগা দীর্ঘ অপারেশন শেষে, ক্লান্ত হয়ে বসে মনিটরে অচেতন রোগীর অবস্থা পর্যবেক্ষন করছেন, অপারেশন থিয়েটারের এক কোনে, এক সহকারী চরম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন।

পুরো দৃশ্যটাই যেন নীরব যুদ্ধের পর, ক্লান্তিকর বিজয়ের মুহূর্ত।

 

পুরস্কার ও স্বীকৃতি-

 

এই ছবিটি পরবর্তীতে বিশ্বজুড়ে “সেরা ফটোগ্রাফ”গুলোর একটি হিসেবে স্বীকৃতি পায় এবং National Geographic–এর ইতিহাসে অন্যতম শক্তিশালী ইমেজ হিসেবে বিবেচিত হয়।

 

Zbigniew Religa ছিলেন পোল্যান্ডের একজন খ্যাতিমান কার্ডিয়াক সার্জন ও রাজনীতিবিদ। ১৯৬৩ সালে তিনি Medical University of Warsaw থেকে তার চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে তিনি New York City-তে গিয়ে ভাসকুলার সার্জারিতে প্রশিক্ষণ নেন এবং ১৯৭৫ সালে Detroit-এ কার্ডিয়াক সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

ড. রেলিগা বিশেষভাবে পরিচিত ১৯৮৭ সালে পোল্যান্ডে প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্ন করার জন্য, যা তিনি তীব্র বিরোধিতার মুখেও করেন। সে সময় প্রভাবশালী Catholic Church, চিকিৎসা মহল, সরকার এবং সাধারণ জনগণের বড় একটি অংশ এই ধরনের অপারেশনের বিরোধিতা করেছিল। ক্যাথলিক চার্চ মনে করত, মানুষের শরীর থেকে অঙ্গ অপসারণ করা ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য। অন্যদিকে, অনেক হাসপাতাল আশঙ্কা করছিল যে এমন অপারেশন করলে তারা লাইসেন্স হারাতে পারে, ফলে তারা এই ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণে অনাগ্রহী ছিল,যদিও পশ্চিমা দেশগুলোতে এটি ধীরে ধীরে নিয়মিত হয়ে উঠছিল।

 

সরকারি অর্থায়ন বা সহায়তা না পেয়ে ড. রেলিগা ও তার দল ব্যক্তিগত উদ্যোগে তহবিল সংগ্রহ করেন। কথিত আছে, তারা অর্থ সংগ্রহের জন্য পোলিশ মাফিয়ার কাছ থেকেও সহায়তা নিয়েছিলেন। এই প্রচেষ্টার মাধ্যমে তারা জাব্রজে শহরে Silesian Heart Disease Center প্রতিষ্ঠা করেন।

 

১৯৮৫ সালের ১৫ আগস্ট ড. রেলিগা তার প্রথম হৃদযন্ত্রের অপারেশন পরিচালনা করেন। এর মাত্র তিন মাস পর, ৫ নভেম্বর, তার দল পোল্যান্ডে প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে তাদেউশ জিতকেভিৎস নামের এক রোগীর ওপর। দাতা তখন কোমায় ছিলেন, এবং মস্তিষ্কের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার অঙ্গগুলো ওয়ারশ থেকে জাব্রজেতে স্থানান্তর করা হয়। এই জটিল অপারেশনটি টানা ২৩ ঘণ্টা স্থায়ী হয়েছিল।

 

১৯৯৫ সালের জুন মাসে ড. রেলিগা পোল্যান্ডে প্রথমবারের মতো একটি কৃত্রিম হার্ট ভালভ প্রতিস্থাপন করেন।

 

চিকিৎসা ক্ষেত্রের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ এবং পুনরায় ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

ড. জবিগনিয়েভ রেলিগা ২০০৯ সালের ৮ মার্চ মৃত্যুবরণ করেন। যদিও তার ট্রান্সপ্লান্ট করা আইকনিক সেই ছবির রোগী এখনও বেচেঁ আছেন।

 

 

 

সূত্র- হিস্টোরি কালেকশন.কম অবলম্বনে