বার্ড ফটোগ্রাফি অব দ্য ইয়ার ২০২৫ বিজয়ীরা
Bird Photographer of the Year (BPOTY)- ২০২৫ সালের প্রতিযোগিতার বিজয়ী ও ফাইনালিস্টদের নাম ঘোষণা করেছে।
Bird Photographer of the Year একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে সব বয়সের পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফাররা অংশ নিতে পারেন।
এ বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩৩ হাজারের বেশী ছবি যেগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা গুলো নির্বাচিত হয়েছে ।
এতে মোট ৮টি বিভাগ রয়েছে —
- Best Portrait
- Birds in the Environment
- Bird Behaviour
- Birds in Flight
- Black and White
- Urban Birds
- Conservation (Single Image)
- Creative Perspectives
এছাড়াও রয়েছে Portfolio এবং Video পুরস্কার বিভাগ।
প্রতিযোগিতার সর্বোচ্চ বিজয়ী পান ৩,৫০০ পাউন্ড (প্রায় ৫ লক্ষ টাকার বেশি) নগদ পুরস্কার ও Bird Photographer of the Year খেতাব।
সব বিজয়ীদের ছবি প্রকাশিত হয় Princeton University Press-এর একটি দৃষ্টিনন্দন কফি-টেবিল বইয়ে এবং এগুলো প্রদর্শিত হয় BPOTY Traveling Exhibition-এ।
এছাড়া প্রকৃতির সংরক্ষণে সহায়তা হিসেবে BPOTY এ বছর Birds on the Brink নামের পার্টনার চ্যারিটিকে ৫,০০০ পাউন্ড এর বেশি অনুদান দিয়েছে, যা বিশ্ব জুড়ে স্থানীয় পর্যায়ের পাখি সংরক্ষণ প্রকল্পে সহায়তা করে।
Overall Winner: “The Frigatebird and the Diamond Ring”-

লিরন গার্টসম্যান -এর তোলা ছবিটি Overall Winner হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি ছবিটি তুলেছিলেন ৮ এপ্রিল ২০২৪ তারিখে, মেক্সিকোর মাজাতলান (Mazatlán, Sinaloa) উপকূলে।
এক বছর ধরে পরিকল্পনা ও এক সপ্তাহের পর্যবেক্ষণের পর তিনি ক্যামেরাবন্দি করেন একটি Magnificent Frigatebird পাখিকে, ঠিক সেই মুহূর্তে যখন পূর্ণ সূর্যগ্রহণের শেষে সূর্যের প্রান্তে তৈরি হয়েছিল ‘Diamond Ring’ নামে পরিচিত আলোর ঝলক। এই বিরল মুহূর্তটি স্থায়ী হয় মাত্র কয়েক সেকেন্ড, আর গার্টসম্যান সেটিকে ক্যামেরায় ধরে ফেলেন এক নিখুঁত কম্পোজিশনে।
Young Bird Photographer of the Year 2025-

এই পুরস্কারটি পেয়েছেন ১৬ বছর বয়সী পোলিশ ফটোগ্রাফার Tomasz Michalski, যিনি মধ্য আমেরিকায় তোলা একটি শকুনের (Black Vulture) ডানা শুকানোর ছবির জন্য নির্বাচিত হয়েছেন।
সেরা পোর্টফোলিও ও পোর্ট্রেট: “Sunflower Paradise”-

Mateusz Piesiak এর ছবিটি একটি সূর্যমুখী ফুলের ক্ষেতে গোল্ডফিঞ্চ পাখির ছবি।
বৃষ্টিপাতের অভাবে শুকিয়ে যাওয়া একটি সূর্যমুখী ফুলের ক্ষেত কাটা হয়নি, সেখানে আর্থিক ক্ষতি হলেও, তা কিভাবে হাজারো পাখির খাবারের জন্য স্বর্গ হয়ে উঠেছে।
ক্ষেত ভরা শুকনো সূর্যমুখীর বীজে প্রচুর খাবার তৈরি হয়, আর আশেপাশের দূরদূরান্ত থেকে গোল্ডফিঞ্চ (Goldfinch) পাখিরা এসে জমায়েত হয়। ছবিটিতে সোনালি পাখি আর মনোক্রোম পটভূমি সব মিলিয়ে প্রকৃতির প্রাণচাঞ্চল্য ও নিস্তব্ধতার মধ্যেকার বৈপরীত্য কে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।
Bird Behaviour Award -

Franco Banfi মেক্সিকোর Sea of Cortez-এ পানির নিচে নেমে তুলেছেন Brandt’s Cormorant পাখির শিকার করার দৃশ্য।
তিনি দেখিয়েছেন কিভাবে এই সুন্দর সামুদ্রিক পাখিগুলো দক্ষতার সাথে চলাফেরা করে আর তাদের বিভিন্ন কার্যক্রম দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।

অন্যদিকে Francesco Guffanti ইতালিতে তার বাড়ির পাশে এক মৃত হরিণের দেহের ওপর Golden Eagle-এর আক্রমন কে ছবিতে ধরেছেন, যা খাদ্যচক্র ও বন্যপ্রাণীর সহাবস্থানের এক দুর্লভ চিত্র আমাদের সামনে তুলে ধরেছে।
Birds in Flight, Color & Black & White Award-
ভারতের হিওয়ারে বাজার গ্রামে গাঁদা ফুলের ক্ষেতে উড়ে বেড়ানো Barn Swallow-এর দল।

নরওয়ের হর্নোয়া দ্বীপে এক Shag-এর উড্ডয়নের দৃশ্য, ক্যামেরার কাছে থাকায় এটাকে বিশাল আকৃতির দেখালেও, এটি আসলে মাত্র কয়েক ফুট দূরের দৃশ্য ছিল।
Urban Birds Award-

প্রকৃতির সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন তুলে ধরেছেন Alex Pansier এর তোলা ছবি, যেখানে নেদারল্যান্ডসের এক মহাসড়কের পাশে সোলার প্যানেলের উপর বিশ্রাম নিচ্ছে এক পাখি। ছবিটি মনে করিয়ে দেয়, টেকসই শক্তি উৎপাদনের অগ্রযাত্রায় প্রকৃতি কতটা নিজস্বতা হারিয়ে ফেলছে।
আরেকটি ব্যতিক্রমী উদাহরণে Tomas Grim ধারণ করেছেন স্ট্রিটল্যাম্পের ভেতরে বানানো Eurasian Jay-এর বাসা, যা সাধারণত প্রকৃতির বাইরে, শহুরে কাঠামোর মতো স্থানে দেখা যায় না।
Conservation Award-

যুক্তরাজ্যের Joshua Burch এই পুরস্কার পেয়েছেন Charleston Lake Association-এর স্বেচ্ছাসেবক দল তাদের ‘Loon Rangers’-এর কাজের জন্য, যারা বিপন্ন Common Loon পাখির বাসা তৈরি ও রক্ষায় কাজ করছেন।

এছাড়া ভারতের আসামে তোলা Greater Adjutant Stork-এর ছবি, যেখানে এই বিরল পাখিকে বর্জ্য ভূমিতে খাবারের জন্য লড়াই করতে দেখা যায়, যা পরিবেশ ধ্বংসের কঠিন বাস্তবতা তুলে ধরেছে।
সংগ্রহ-ফোর্বস
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)