সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের দুই ফটোগ্রাফারের বড় সাফল্য
Sony World Photography Awards 2026 এ বাংলাদেশের দুই জন ফটোগ্রাফার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। World Photography Organisation-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তারা এই সম্মাননা লাভ করেন।

ঢাকায় জন্ম নেওয়া ফটোগ্রাফার জুবায়ের আহমেদ অর্ণব, Counter Foto তে পড়ছেন, তিনি “স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার” নির্বাচিত হয়েছেন, তার সিরিজ “The Place Where I Used to Play” এর জন্য, যেখানে ঢাকার গ্রিন মডেল টাউনের পরিবর্তন হয়ে যাওয়াকে তুলে ধরা হয়েছে, দ্রুত নগরায়নের ফলে একটি কমিউনিটি ধীরে ধীরে কিভাবে বিলীন হয়ে যাচ্ছে, এটি তিনি তার ভিজ্যুয়াল ভাষায় উপস্থাপন করেছেন।
পুরস্কারের অংশ হিসেবে অর্ণব ও তার প্রতিষ্ঠান প্রায় €৩০,০০০ মূল্যের Sony ডিজিটাল ইমেজিং সরঞ্জাম পাবেন। এছাড়া লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, বিমানভাড়া ও আবাসনের ব্যবস্থাও থাকবে। তার কাজ অফিসিয়াল প্রদর্শনী ও অ্যানুয়াল বইয়ে অন্তর্ভুক্ত হবে যেটা সারা বিশ্বব্যাপী প্রচার করা হবে।

জয় সাহা’র প্রকল্প “Homes of Haor”
অন্যদিকে, পেশাদার বিভাগে, আর্কিটেকচার ও ডিজাইন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশি ফটোগ্রাফার জয় সাহা, তার প্রকল্প “Homes of Haor” এ বন্যা প্রবণ অঞ্চলের মানুষের বসবাস ও জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরেছেন।
প্রতিবছর World Photography Organisation আয়োজিত এই প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সমকালীন আলোকচিত্রের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রদর্শনী ও প্রকাশনার মাধ্যমে এগুলোকে সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরা হয়।
সূত্রঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)