বাংলাদেশি আলোকচিত্রী আজিম খান রনি ফটোগ্রাফার অব দ্য ইয়ার বিজয়ী
বাংলাদেশি আলোকচিত্রী আজিম খান রনি অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০২৬ সালের "International Aerial Photographer of the Year" প্রতিযোগিতায় Photographer of the Year হন নির্বাচিত হয়েছেন।
রনি, তার বিজয়ী ছবিটি তুলেছেন ভারতের দিল্লির যমুনা ঘাটে । ছবিটি তাঁর অসাধারণ নিষ্ঠা, ধৈর্য এবং পেশাদার দক্ষতার এক অনন্য উদাহরণ। সকালের কুয়াশার মধ্যে পাখি ও মানুষের এই নিখুঁত মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে, তিনি কয়েক দিন ধরে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে সঠিক আলো ও পরিবেশের জন্য অপেক্ষা এবং নিরলস পরিশ্রম করেছেন।
ছবিটি ধারণের পুরো প্রক্রিয়াটি ছিল বেশ চ্যালেঞ্জিং। ড্রোনের স্থিতিশীলতা বজায় রাখা, বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণ করা এবং সঠিক মুহূর্তটি নির্বাচন করতে তাঁকে অসাধারণ দক্ষতা দেখাতে হয়েছে।
রনির ভাষ্য অনুযায়ী, চূড়ান্ত ছবিটি নির্বাচনের আগে তিনি ৫০০ থেকে ৭০০টি পরীক্ষামূলক ছবি তুলেছিলেন। এই দীর্ঘ সাধনা ও কঠোর পরিশ্রমই প্রমাণ করে, একজন পেশাদার আলোকচিত্রীর সাফল্যের পেছনে কতটা নিষ্ঠা, ধৈর্য এবং অধ্যবসায় কাজ করে।
প্রতিযোগিতাটির এটি ছিল দ্বিতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১,৫৮৭টি এন্ট্রি জমা পড়ে।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)