আপনি প্রথমে কি দেখতে পান-৩ ?

আপনি প্রথমে কি দেখতে পান-৩ ?

অপটিক্যাল ইলিউশন পার্সোনালিটি টেস্ট হলো ব্যক্তিত্বের লুকানো দিকগুলো খুঁজে বের করার এক চমৎকার উপায়। কোনো ছবিতে আপনি প্রথমে কোন উপাদানটি লক্ষ্য করছেন, তা বিশ্লেষণ করে এই টেস্ট আপনার অবচেতন মনের জগতে প্রবেশ করে, আপনার ভয়, আগ্রহ, আপনার মানবিক বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলোকে উন্মোচন করে।

আপনি প্রথমে যা দেখেন, তা প্রায়ই আপনার স্বাভাবিক প্রবৃত্তি, সিদ্ধান্ত নেওয়ার ধরণ বা আবেগগত অগ্রাধিকারের প্রতিফলন।

 

উপরের ছবিতে,

যদি প্রথমে সাদা খরগোশ দেখতে পান-

তবে বুঝতে হবে আপনি নিজের কমফোর্ট জোনের বাইরে আসতে কষ্ট বোধ করেন। আপনি এক গোছানো জীবন চানএবং আপনার জীবনে পাওয়া সুযোগ হারিয়ে ফেলার ভয় কাজ করে, কিন্তু ঝুঁকি নেওয়া বা রুটিন ভাঙা আপনার কাছে ভীতিকর মনে হয়।


প্রায়ই আপনি দৈনন্দিন কাজের চাপে এতটাই ব্যস্ত থাকেন যে, নতুন কিছু করার চেষ্টা করা কঠিন মনে হয়। রুটিন স্থিতিশীলতায় আপনি ভালো থাকলেও, আপনার ভেতরে নতুন অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের জন্য এক ধরনের আকাঙ্ক্ষা আছে। ছোট থেকে শুরু করা, যেমন প্রতি সপ্তাহে একটি নতুন কাজ আয়ত্ব করা, আপনার ভেতরের এই দ্বন্দ্ব কমিয়ে আনতে সাহায্য করবে এবং ধীরে ধীরে বড় পরিবর্তন গ্রহণে আত্মবিশ্বাস বাড়াবে।

 

যদি প্রথমে কালো ঈগল চোখে পড়ে-

তবে তা দুর্বল হওয়ার ভয় প্রকাশ করে। আপনি গভীর সম্পর্ক আর অর্থপূর্ণ সংযোগ চান, কিন্তু অন্যের কাছে নিজেকে উন্মুক্ত করা আপনি পছন্দ করেন না। কাউকে আপনার আবেগের দায়িত্ব দেওয়া ভীতিকর হতে পারে, তবে একবার সেই পদক্ষেপ নিলে এর ফলাফল ভিন্ন রকম হতে পারে।


সম্পর্কে আপনি সতর্ক ধীরে এগোতে পছন্দ করেন, সময় নিয়ে আস্থা ভিত্তি তৈরি করেন। কিন্তু একবার বিশ্বাস গড়ে উঠলে আপনার বিশ্বস্ততা প্রতিশ্রুতি অটল থাকে। ভয় ত্যাগ করে কারও কাছে নিজেকে উন্মুক্ত করতে পারলে, আপনি সেই পূর্ণাঙ্গ সম্পর্ক পেতে পারেন যা আপনি অন্তরের গভীরতা থেকে কামনা করেন।

 

 

ছবি-সংগৃহীত