পথিকৃৎ নারী ফটোগ্রাফার সাঈদা খানম : বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসে এক অনন্য নাম

পথিকৃৎ নারী ফটোগ্রাফার সাঈদা খানম : বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসে এক অনন্য নাম

আজ বাংলাদেশের প্রথম নারী ফটোগ্রাফার সাঈদা খানমের মৃত্যুবার্ষিকী। তিনি শুধু ক্যামেরায় মুহূর্ত বন্দি করেননি, বরং নারী ফটোগ্রাফারদের জন্য এক নতুন পথ উন্মোচন করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা পেশাদার ফটোগ্রাফার

 

১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পানিহাটিতে জন্ম সাঈদা খানমের। দেশভাগের পর পরিবার নিয়ে তিনি চলে আসেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য গ্রন্থাগার বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করলেও তার প্রকৃত ভালোবাসা ছিল ক্যামেরার প্রতি। সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা।

 

নারী হয়ে ক্যামেরার পেছনে-

ষাটের দশকযে সময় বাংলাদেশে নারী মানেই ঘর-সংসার, সেই সময় ক্যামেরা হাতে নিয়ে সংবাদ আলোকচিত্রের জগতে প্রবেশ করেন সাঈদা খানম। তিনি দৈনিক ইত্তেফাক- দীর্ঘদিন ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সাঈদা খানম ছিলেন সক্রিয়। ঝুঁকি নিয়েও তিনি ছবি তুলেছেন, যা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তার ছবিতে উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত মানুষের মুখ, স্বাধীনতার আকাঙ্ক্ষা আর সময়ের কঠিন বাস্তবতা।

 

ফটোগ্রাফির পাশাপাশি তিনি জাপানি চলচ্চিত্র নিয়ে গবেষণা করেছেন এবং লেখালিখি করেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। এর মধ্য দিয়ে তিনি কেবল একজন ফটোসাংবাদিকই নন, বরং বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

২০২০ সালের ১৮ আগস্ট পৃথিবী ছেড়ে চলে যান সাঈদা খানম। তবে তার রেখে যাওয়া ছবিগুলো, সংগ্রাম আর পথপ্রদর্শক ভূমিকা আজও তরুণ প্রজন্মকে সাহস জোগায়।

 

 

ছবি সংগ্রহ- মাজেদ চৌধুরী