পেঙ্গুইন আর জিরাফদের আঁকা ছবি নিয়ে নিলাম আয়োজন করেছে নিউইয়র্কের চিড়িয়াখানা
নিউইয়র্কের একটি চিড়িয়াখানা এমন চিত্রকর্মের গালা নিলামের আয়োজন করেছে, যে সকল চিত্রকর্ম আঁকা হয়েছে পেঙ্গুইন, জিরাফ, স্লথ, ক্যাপিবারা সহ আরও অনেক প্রাণীর দ্বারা।
হারপার্সভিলের অ্যানিমাল অ্যাডভেঞ্চার পার্ক অ্যান্ড প্রিজার্ভ এর আয়োজনে “ড্রিম বিগ গালা: নাইট আউট অন দ্য টাউন” অনুষ্ঠানে ১৫ মার্চ একটি সাইলেন্ট অকশন অনুষ্ঠিত হয়, যেখানে এই চিত্রকর্মগুলো নিলামে তোলা হয়। এই প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণে নিয়োজিত চিড়িয়াখানার কর্মীরা জানান, বিভিন্ন মজার পদ্ধতিতে প্রাণীদের ছবি আঁকতে উৎসাহিত করা হয় — যা মূলত একটি আনন্দদায়ক ‘এনরিচমেন্ট অ্যাক্টিভিটি’ হিসেবে ব্যবহৃত হয়।

চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মিকায়লা কনওয়ে বলেন,
“পেঙ্গুইনদের ছবি আঁকাতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে খাবার। ওরা খাবারের প্রতি খুব উৎসাহী। আবার কোনো কোনো দিন যদি খাবার দিয়ে কাজ না হয়, তাহলে আমরা ‘ক্যাট লেজার’ ব্যবহার করি — ওরা সেটা তাড়া করে।”

চিড়িয়াখানা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে পেঙ্গুইন, ক্যাপিবারা, স্লথ ও জিরাফরা রীতিমতো তুলি হাতে ছবি আঁকছে। যার পোস্টে লেখা ছিল:
“আমাদের শিল্পীরা তাদের মাস্টারপিসের শেষ টাচ দিয়ে যাচ্ছে অ্যানিমাল আর্ট অকশনের জন্য।”

যারা সরাসরি গালায় অংশ নিতে পারেননি, তাদের জন্য অনলাইনের মাধ্যমে এসব শিল্পকর্মের উপর বিড করার সুযোগ রেখেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ছবি-সংগৃহীত
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)