৬ মিলিয়ন ডলারের কলা খেয়ে ফেললেন এক দর্শনার্থী !

৬ মিলিয়ন ডলারের কলা খেয়ে ফেললেন এক দর্শনার্থী !

দক্ষিণ কোরিয়ার একটি শিল্প প্রদর্শনীতে ইতালিয়ান শিল্পী মারিজিও ক্যাটেলানের বিশ্বখ্যাত শিল্পকর্ম "কমেডিয়ান" প্রদর্শিত হচ্ছিল, যেখানে একটি আসল কলা দেয়ালে টেপ দিয়ে আটকে রাখা ছিল। এই ব্যতিক্রমী শিল্পকর্মটির মূল্য ধরা হয়েছিল প্রায় মিলিয়ন ডলার

 

কিন্তু হঠাৎ করেই এক বিশ্ববিদ্যালয় ছাত্র দর্শনার্থী, নো হুয়েন-সু, সেটি খুলে নিয়ে সবার সামনে খেয়ে ফেলেন! পরে তিনি জানান, "আমি সকাল থেকে না খেয়ে ছিলাম, তাই কলাটা খেয়েছি।"

 

এই ঘটনা দেখে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান। তবে গ্যালারির পক্ষ থেকে জানানো হয়, শিল্পকর্মটির ধারণা বার্তা অপরিবর্তিত থাকায় কলা প্রতিস্থাপন করে প্রদর্শনী চালু রাখা হয়।