‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’ আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশী ছবি
‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’ একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী উইকিমিডিয়ার স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত হয়। অংশগ্রহণকারী দেশগুলো নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০১৩ সালে এই প্রতিযোগিতা ছয়টি মহাদেশে অনুষ্ঠিত হয় এবং ৫০টি দেশের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে।
এর প্রধান উদ্দেশ্য হল, প্রতিটি দেশের ঐতিহাসিক নিদর্শন বা স্থাপনার ছবির একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি ও স্থানীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত করা এবং ছবিগুলো মুক্ত (সিসি বাই-এসএ ৪.০) লাইসেন্সে উন্মুক্ত করা; যাতে আলোকচিত্রীকে কৃতিত্ব প্রদান করার মাধ্যমে সবাই ছবিগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগিতায় ‘বাংলা উইকিপিডিয়া’ সম্প্রদায়ের সদস্যরা। নিচে বাংলাদেশী ফটোগ্রাফারদের প্রদত্ত কয়েকটি ছবি দেখানো হলো।

২১০ গম্বুজ মসজিদ
Md. Shahanshah Bappy

আহসান মঞ্জিল
Arman Ahmed Ramim

মহেরা জমিদার বাড়ী
Tonmoy Saha

আরিফিল মসজিদ
Mohammad Hedayet Sarker

বাইতুল আমান মসজিদ
Azim Khan Ronnie

বঙ্গবন্ধু কনভেনশন হল
Babul Abdul Malek

গোল্ডেন টেম্পল
Dr. Emdadul Hoque Mamun

গুঠিয়া মসজিদ
Amin Fahim

হার্ডিং ব্রিজ
Abdul Momin

স্বাধীনতা স্তম্ভ
Babul Abdul Malek

জাতীয় সংসদ ভবন
Kibria Babu

কমলাপুর রেলওয়ে স্টেশন
Babul Abdul Malek

খানজাহান আলী ব্রিজ
N Islam Photography

জাতীয় স্মৃতিসৌধ
Shahriar Amin Fahim

পাহাড়পুর বৌদ্ধ বিহার
Abdul Momin

শহীদ মিনার
MD SAIFUL AMIN

ষাট গম্বুজ মসজিদ
Badal Chandra Sarker

সুপ্রীম কোর্ট
MD SAIFUL AMIN

তাজহাট জমিদার বাড়ী
Syed Tanvir Ahmed

ভৈরব ব্রিজ
Shahriar Amin Fahim
সময়ক্রম-
• শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০১৯
• শেষের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০১৯
• স্থানীয় ফলাফল: নভেম্বর ২০১৯
• আন্তর্জাতিক ফলাফল: ডিসেম্বর ২০১৯
বাংলাদেশী ফটোগ্রাফারদের অংশগ্রহনকৃত সবগুলো ছবি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
https://bit.ly/2mg52Ob
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)