সোস্যাইটি অব ফাইন আর্টস আয়োজিত ৯ম শিল্পকলা প্রদর্শনী
আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সোস্যাইটি অব ফাইন আর্টস (Society of Fine Arts) আয়োজিত নবম শিল্পকলা প্রদর্শনী (9th Art Exhibition)। সপ্তাহব্যাপী এই প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।
এটি সোস্যাইটি অব ফাইন আর্টস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশজুড়ে বিভিন্ন প্রজন্মের শিল্পীরা তাঁদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশের শিল্পাঙ্গনে সোস্যাইটি অব ফাইন আর্টস দীর্ঘদিন ধরে তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের একটি সেতুবন্ধন তৈরি করে আসছে। এবারের নবম প্রদর্শনী সেই ধারাবাহিকতারই প্রতিফলন, যেখানে নতুন প্রজন্মের শিল্পীদের সৃজনশীল কণ্ঠ আরও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)