প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন
প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে মারা যান তিনি।
মৃত্যুকালে চঞ্চলে মাহমুদের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘ দিন হৃদরোগে আক্রান্ত ছিলেন।
শ্রদ্ধা জানানোর জন্য শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে চঞ্চল মাহমুদের মরদেহ রাখা হবে। সেখানে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চঞ্চল মাহমুদের ফটোগ্রাফি শুরু হয় আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগের হাত ধরে। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি।
ছবি-মাজেদ চৌধুরী
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)