Sony World Photography Award Open competition

Sony World Photography Awards, Japan

Sony World Photography Awards – Open প্রতিযোগিতার নিয়মাবলী

১. প্রতিযোগিতা সংক্রান্ত সাধারণ তথ্য

  • এই প্রতিযোগিতায় ১০টি ক্যাটাগরিতে একক চিত্র (single image) জমা দিয়ে অংশ নেওয়া যাবে।
  • বিচারকগণ ছবির composition, সৃজনশীলতা এবং স্বচ্ছতা বিবেচনা করে নির্বাচন করবেন।
  • Open প্রতিযোগিতায় অংশ নিলে Professional বা Youth প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে না।
  • এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি।
  • সকলের জন্য উন্মুক্ত।
  • ছবি জমা দেওয়ার শেষ তারিখ: জানুয়ারি ২০২৬, দুপুর ১টা (GMT)

 

২. অংশগ্রহণের পদ্ধতি

  • ছবি জমা দিতে হবে: www.worldphoto.org ওয়েবসাইটে গিয়ে।
  • ছবি ২০২৫ সালের মধ্যে তোলা হতে হবে।
  • পূর্বে অন্য প্রতিযোগিতায় অংশ নেওয়া, প্রকাশিত বা পুরস্কারপ্রাপ্ত ছবিও দেওয়া যাবে (১ জানুয়ারি ২০২৫ থেকে ৬ জানুয়ারি ২০২৬-এর মধ্যে)।
  • ছবি হতে হবে JPEG ফরম্যাটে, ১MB-৫MB আকারে, sRGB কালার মডেলে সংরক্ষিত।

 

৩. বিচার প্রক্রিয়া

  • বিচার হবে: জানুয়ারি - ৩১ জানুয়ারি ২০২৬ এর মধ্যে।
  • প্রতিটি ক্যাটাগরি থেকে ১৫ জন ফাইনালিস্ট এবং একজন করে বিজয়ী নির্বাচিত হবে।
  • মোট বিজয়ী ঘোষণা: এপ্রিল ২০২৬
  • প্রতিযোগী প্রতি ৩টি ছবি বিনামূল্যে জমা দেওয়া যাবে।
  • ছবি একাধিক ক্যাটাগরিতে বা একই ক্যাটাগরিতে দেওয়া যাবে।
  • বিচার হবে একক ছবির ভিত্তিতে, সিরিজ হিসেবে নয়।
  • ছবি নির্বাচিত হলে তা অন্য ক্যাটাগরিতে স্থানান্তর করা হতে পারে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী।

 

৪. ছবি সম্পাদনা মৌলিকতা সংক্রান্ত নিয়মাবলী

  • ডিজিটাল এডিটিং করা যাবে, তবে তা ছবি জমা দেওয়ার সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে
  • এআই বা সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড ছবি গ্রহণযোগ্য নয়।
  • প্রতিযোগীকে নিজস্ব ছবি জমা দিতে হবে এবং ছবি তোলার জন্য প্রয়োজনীয় সব অনুমতি থাকতে হবে।

 

৫. বয়স সংক্রান্ত নিয়ম

  • ১৬ বছরের নিচে হলে, অভিভাবকের অনুমতি প্রয়োজন।
  • যদি ১৬ বছরের নিচের বিজয়ীর অভিভাবকের অনুমতি না পাওয়া যায়, তবে তার স্থলে অন্য কাউকে বিজয়ী করা হবে।

 

৬. অনলাইন ভোটিং স্বচ্ছতা

  • সাধারণ মানুষের ভোট নেওয়া হতে পারে, তবে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ছবি বাদ দেওয়া হবে।

 

৭. কপিরাইট ছবি ব্যবহারের অনুমতি

  • ছবি জমাদানকারী কপিরাইটের মালিক থাকবেন।
  • বিজয়ী ও শর্টলিস্ট হওয়া ছবিগুলো প্রচারমূলক কাজে বছরের জন্য ব্যবহার করতে পারবে আয়োজক সংস্থা (যেমন: প্রদর্শনী, ওয়েবসাইট, বই, ম্যাগাজিন ইত্যাদিতে)।
  • কোনো ব্যক্তিগত তথ্য ছাড়া ছবির নাম ও বর্ণনা ইভেন্ট পার্টনারদের সঙ্গে শেয়ার করা হতে পারে।
  • অংশগ্রহণকারীকে নিজের আসল নাম ব্যবহার করতে হবে, ছদ্মনাম গ্রহণযোগ্য নয়।

 

৮. ছবির ক্রেডিট

  • ছবির ব্যবহার হলে যথাযথ ক্রেডিট দেওয়া হবে। কোনো ভুল হলে আয়োজক তা সংশোধনের চেষ্টা করবে।

 

৯. প্রযুক্তিগত সমস্যা সম্পর্কিত দায়ভার

  • ইন্টারনেট সংযোগ, সার্ভার সমস্যা, সফটওয়্যার ত্রুটি ইত্যাদির কারণে অংশগ্রহণ ব্যর্থ হলে World Photography Organisation কোনো দায় নেবে না।

 

১০. ক্ষতিপূরণ সংক্রান্ত দায়ভার

  • ওয়েবসাইট ব্যবহারে কোনো ক্ষতি বা ক্ষতির আশঙ্কা হলে আয়োজক দায়ী থাকবে না।

 

১১. প্রচার নাম ব্যবহারের অনুমতি

  • প্রতিযোগিতায় বিজয়ী হলে, নাম ও ছবি প্রচারে ব্যবহারের অনুমতি দিতে হবে (অতিরিক্ত সম্মানী ছাড়া)।

 

১২. হাই রেজোলিউশন ছবি

  • ৫MB বা 300ppi মানের হাই-রেজোলিউশন ছবি দিতে ব্যর্থ হলে প্রতিযোগী বাতিল হতে পারেন।

 

১৩. পুরস্কার কর সংক্রান্ত বিষয়

  • নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল ইমেজিং যন্ত্রপাতি পুরস্কার হিসেবে দেওয়া হতে পারে।
  • পুরস্কার সংক্রান্ত কোনো আয়কর থাকলে, বিজয়ী নিজ দায়িত্বে তা পরিশোধ করবেন।

 

১৪. বিজয়ীর ঘোষণা

  • বিজয়ীর নাম অনলাইন এবং লন্ডনে একটি ব্ল্যাক-টাই অনুষ্ঠানে ঘোষণা করা হবে।

4.1487
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>