LensCulture (LensCulture)

United States

আমাদের মিশন খুবই সহজ: সমসাময়িক ফটোগ্রাফির সেরা কাজগুলো আবিষ্কার করা এবং তা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া।

LensCulture হল সমসাময়িক ফটোগ্রাফি প্রতিভা খোঁজার জন্য সবচেয়ে বিস্তৃত ও বিশ্বব্যাপী স্বীকৃত একটি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, স্বীকৃতি এবং প্রচার হলো একজন ফটোগ্রাফারের সৃজনশীল ও পেশাগত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই বিশ্বাস থেকেই আমরা দারুণ সব ফটোগ্রাফি কে প্রদর্শন ও পুরস্কৃত করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছি।

গত ২০ বছরে আমরা ১৬০টি দেশের তিন মিলিয়নেরও বেশি ফটোগ্রাফার, দর্শক ও চিন্তাশীল দর্শকের একটি বৈশ্বিক অনলাইন কমিউনিটি গড়ে তুলেছি। আমরা গর্বের সাথে আমাদের ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, আন্তর্জাতিক শহরগুলিতে প্রদর্শনী, উৎসবে প্রদর্শন, এবং বই প্রকাশের মাধ্যমে ক্যারিয়ার-পরিবর্তনকারী সুযোগ প্রদান করি । আমাদের অনলাইন ম্যাগাজিন, সাবমিশন রিভিউ, এবং বিনামূল্যে ডাউনলোডযোগ্য গাইডগুলোর মাধ্যমে আমরা অনুপ্রেরণা, পরামর্শ ও সুপারিশের এক বিশ্বস্ত উৎস হয়ে উঠতে চাই আমাদের ফটোগ্রাফি কমিউনিটির জন্য। কারণ তারাই আমাদের কাজের কেন্দ্রবিন্দুতে থাকা প্রাণ , এবং তাদের সফল করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

আমাদের টিম-
আমরা একটি ছোট কিন্তু উদ্যমী এবং বৈচিত্র্যময় দল, যারা ফটোগ্রাফির প্রতি ভালবাসা ও উৎসাহের মাধ্যমে LensCulture-কে প্রাণবন্ত করে তোলে। একটি আধুনিক অনলাইন প্রতিষ্ঠানের মতো আমাদের টিমটি বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। আমাদের অনেকেই আন্তর্জাতিক ফটোগ্রাফি জগতে সক্রিয় রয়েছেন—কারও পরিচয় কিউরেটর, কেউবা ডিজাইনার, পোর্টফোলিও রিভিউয়ার, লেখক, শিক্ষাবিদ, পরামর্শদাতা কিংবা স্বয়ং ফটোগ্রাফার।

আপনি কি LensCulture-এ অংশগ্রহণ করার কথা ভাবছেন ?

0.1691
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>