· একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩ টি ছবি জমা দিতে পারবেন। ছবিতে পরিবেশ সংক্রান্ত থিম অনুযায়ী বাস্তব দৃশ্য, ঘটনা বা মুহূর্ত তুলে ধরতে হবে।
· অংশগ্রহণকারীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
· ছবি অবশ্যই নিজের তোলা ও অপ্রকাশিত হতে হবে; কপিরাইট অভিযোগের দায় ফটোগ্রাফারের এবং এমন অভিযোগ পেলে ছবি বাতিল হতে পারে।
· ছবি ধারনের সময় ২০২৩-২০২৫ সালের মধ্যে হতে হবে।
· মোবাইল, ক্যামেরা, ড্রোন- যেকোনো ডিভাইসে তোলা ছবি জমা দেওয়া যাবে।
· AI দিয়ে তৈরি ছবি গ্রহণযোগ্য নয়। ছবির অতিরিক্ত এডিট/ম্যানুপুলেশন নিরুৎসাহিত করা হচ্ছে।
· রঙিন ও সাদা-কালো দুই ধরনের ছবিই গ্রহণযোগ্য।
· ছবির স্বত্ব (কপিরাইট) ফটোগ্রাফারের থাকবে। তবে অংশগ্রহণকারীরা সম্মতি দিচ্ছেন যে, আইসিডিডিআর,বি ভবিষ্যতে ছবিটি অবাণিজ্যিক, শিক্ষামূলক ও সচেতনতামূলক কাজে ব্যবহার করতে পারবে (ফটোগ্রাফারের নাম উল্লেখ করে)।
আপনি নিচের যেকোনো বিষয়ে ছবি জমা দিতে পারবেন—
-প্লাস্টিক দূষণ
-পানি স্যানিটেশন ও হাইজিন
-পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব
-অন্যান্য পরিবেশ দূষণ (যেমন: বায়ু,পানি শব্দ, সীসা, মাটি ইত্যাদি)
-বর্জ্য ব্যবস্থাপনা, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা
উপরে উল্লিখিত যে কোন একটি বিষয়ের পাশাপাশি ছবিতে পরিবেশের উপর বিরূপ প্রভাব অথবা পরিবেশ দূষণ রোধে নেওয়া যেকোনো পদক্ষেপ তুলে ধরা যেতে পারে।
· ছবি উচ্চ রেজুলেশনের হতে হবে (দৈর্ঘ্যে কমপক্ষে ৩০০০ পিক্সেল)
· ছবিতে কোনো বর্ডার, স্বাক্ষর বা ওয়াটারমার্ক দেওয়া যাবে না
· ছবির নাম হতে হবে: আপনার ক্যাটাগরি_ নাম_মোবাইল নম্বর। উদাহরণ: plastic pollution_Shareyar_01****
· সঙ্গে একটি ডকুমেন্ট ফাইলে দিতে হবে: ফটোগ্রাফারের নাম, প্রতিষ্ঠানের নাম, ফোন নম্বর, ইমেইল, অংশ নেওয়া থিম, ছবির শিরোনাম।
· ছবিতে যদি কোনো ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যায়, তবে তার লিখিত ও স্বাক্ষরিত অনুমতি জমা দিতে হবে। লিখিত অনুমতি না থাকলে মৌখিক অনুমতির স্বীকৃতি হিসেবে ফটোগ্রাফারের স্বাক্ষরিত “মৌখিক অনুমতি নেয়া হয়েছে মর্মে অঙ্গীকারনামা” জমা দেওয়া বাধ্যতামূলক।
· ছবি ও সকল ডকুমেন্ট [email protected] এই ইমেইলে পাঠাতে হবে
· ইমেইলের বিষয়: Photo Contest + আপনার ক্যাটাগরি। যেমন: Photo Contest_ Plastic pollution
-নির্বাচিত অংশগ্রহণকারীদের থেকে ভবিষ্যতে ছাপার কাজ বা প্রদর্শনীর জন্য উচ্চ রেজুলেশনের ছবি চাওয়া হতে পারে।
-প্রদর্শনী শেষে ফটোগ্রাফার তাঁর ছবির ফটো ফ্রেমটি নিয়ে যেতে পারবেন না। ছবিটি icddr,b-এর E-WASH গ্যালারিতে প্রদর্শিত হবে, ছবির গল্প ও ফটোগ্রাফারের নামসহ।
বিচার এর মানদণ্ড: থিম অনুযায়ী প্রাসঙ্গিকতা, ভিজ্যুয়াল ইমপ্যাক্ট, গল্প বলার ক্ষমতা, ও টেকনিক্যাল কোয়ালিটি।
পুরস্কার ও স্বীকৃতি: নির্বাচিত অংশগ্রহণকারীরা আইসিডিডিআর,বি -তে অনুষ্ঠানে যোগদানের জন্য স্বীকৃতি ও নির্দিষ্ট পরিমাণ যাতায়াত ভাতা পাবেন।
তথ্যের জন্য কল করুন: +8801627275559
Amarpix.com দেশী-বিদেশী কনটেস্টগুলো শুধুমাত্র একত্রে প্রকাশের দায়িত্ব পালন করে। অনুগ্রহ করে মূল কনটেস্টে আয়োজকের প্রদত্ত তথ্য দেখে অংশগ্রহন করুন।
Bangladesh