‘কল্পনার জানালা’ : জ্যোৎস্না মাহবুবার দ্বিতীয় একক ছাপচিত্র প্রদর্শনী

‘কল্পনার জানালা’ : জ্যোৎস্না মাহবুবার দ্বিতীয় একক ছাপচিত্র প্রদর্শনী

শিল্পী জ্যোৎস্না মাহবুবা–এর দ্বিতীয় একক ছাপচিত্র প্রদর্শনী ‘কল্পনার জানালা’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ধানমন্ডিস্থ সফিউদ্দিন শিল্পালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পী, সমালোচক ও শিল্পপ্রেমীরা।

 

প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক ছাপচিত্র ও গ্রাফিক আর্টের এক অনন্য সংকলন স্থান পেয়েছে, যেখানে প্রকৃতি, মানবজীবন ও কল্পনার সূক্ষ্ম অনুভব নতুন রূপে ফুটে উঠেছে।
 

প্রদর্শনীর কাজগুলোতে ব্যবহৃত হয়েছে ইটচিং, অ্যাকোয়াটিন্ট, ড্রাইপয়েন্ট, ও লিনোকাট–এর মতো বহুমাত্রিক প্রিন্টমেকিং টেকনিক। সাদা–কালো ও এক্সপেরিমেন্টাল টোনে শিল্পী ফুটিয়ে তুলেছেন সময়, স্মৃতি ও নারীর অন্তর্জগতের অভিব্যক্তি।

 

 ‘কল্পনার জানালা’ প্রদর্শনী চলবে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

 প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।