বিসিসিবি ওমেনে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই শেয়ারিং
বাংলাদেশী কানাডিয়ান নারীদের একটি নির্ভরযোগ্য সংস্থা বিসিসিবি ওমেন। এখানে আয়োজিত হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই শেয়ারিং ইভেন্ট। সকাল ১০ টা হতে কানাডা স্কারবোরো এর সাতকরা ফাইন ফুড এ বসেছিল শিশু ও নারীদের মেলা।

বিসিসিবি ওমেন এর মূল ধারার সহযোগিতায় ছিলেন কো- ফাউন্ডার রিমন মাহমুদ ও সায়মা হাসান। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিসিবি ওমেন এর অ্যাডমিন তানিজা রেজা।
অনুষ্ঠানে ১৬ মাস বয়সী থেকে ১৫ বছরের বিভিন্ন ছেলে মেয়েদের সাথে আসেন তাদের মায়েরা। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগতম জানিয়ে সব ছেলে মেয়েদের চিত্রাঙ্কন এর প্রয়োজনীয় সরঞ্জাম উপহার হিসেবে দেওয়া হয়। সাথে থাকে পছন্দের বাবল আর চকলেট কুকিজ।
চিত্রাঙ্কন শেষে সকালের নাস্তার ব্যবস্থা করা হয় সকলের জন্য। সাথে ছিল সকল ছেলে মেয়েদের বই শেয়ারিং। সকলে নিজ দায়িত্বে বই নিয়ে আসে শেয়ার করার জন্য। আরও ছিল ফেস পেইন্টিং। অনুষ্ঠানে শেষে ৫ জন চিত্রাঙ্কন বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
সংগৃহীত-দৈনিক আমাদের সময়
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)